✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ম্যানসিটির বড় জয়ের ম্যাচে ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৮, | ১২:৪৪:৪৮ |

লিগ কাপে নরউইচ সিটির বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আকাশী-নীল জার্সিতে স্বপ্নের এক অভিষেক রাতেই জোড়া গোল করে আলো কেড়ে নিলেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্লয়েড সাম্বা। 

বৃহস্পতিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে নরউইচকে ৫-০ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে এনজো মারেস্কার শিষ্যরা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাইটন। আর্লিং হালান্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েও এমন দাপুটে জয় এসেছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গত রবিবারের রোমাঞ্চকর জয়ের ম্যাচ থেকে প্রথম একাদশে ১০টি পরিবর্তন এনেছিলেন সিটির নতুন কোচ মারেস্কা। তরুণদের সুযোগ দেওয়ার সেই সিদ্ধান্ত একাই সফল করে দেখান সাবেক ব্লাকবার্ন ও কিউপিআর ডিফেন্ডার ক্রিস সাম্বার ছেলে ফ্লয়েড সাম্বা। 

অভিষেকেই জোড়া গোল করে উচ্ছ্বসিত সাম্বা বলেন, ‘এমন একটা অভিষেক সত্যি অবিশ্বাস্য! বিশ্বাসই করতে পারছি না। তবে এটা কেবল শুরু, অনেক দূর যাওয়ার বাকি।’

আক্রমণাত্মক ফুটবলে নরউইচকে ম্যাচে কোনো সুযোগই দেয়নি ম্যান সিটির তরুণরা। পালমেইরাস থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলান তার অভিষেকেই জালের দেখা পান। চতুর আক্রমণে ৪৮ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তিনি।

এর আগে ফরাসি ক্লাব লিলঁ থেকে আসা ৮০ মিলিয়নের বেশি পাউন্ডের তারকা আইয়ুব বোয়াদ্দির বানিয়ে দেওয়া বলে ঠাণ্ডা মাথায় সিটির দ্বিতীয় গোল করেন রায়ান শেরকি।

প্রথমার্ধে একটি হেডে গোলের খাতা খোলা সাম্বা দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক কার্লিং শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি পূর্ণ করেন। নরউইচের ভঙ্গুর রক্ষণকে পুরোপুরি ভেঙে শেষ দিকে বদলি হিসেবে নামা আরেক তরুণ রিয়ান ম্যাকআইডু সিটির হয়ে পঞ্চম গোলটি করেন।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..