✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৭, | ১৪:২৭:৩৫ |

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের সময় প্রার্থীর পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর উল্লেখের বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।

এছাড়া প্রার্থীর হলফনামা সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(খ)-এর বিশেষ দ্রষ্টব্যে আগে যে তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল, সংশোধনের পর তা ঐচ্ছিক করা হয়েছে। 

একই সঙ্গে ৩(গ)-এ ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, আদালত কর্তৃক অভিযোগ (চার্জ) গঠিত আসামিকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করা হয়েছে।

এছাড়া নির্বাচনী প্রতীকের তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে। 

উল্লেখ্য, গেজেটে ১২০টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে, যার ৬৫ নম্বরে ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..