✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের মধ্যে ফোনালাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৭, | ১৩:২৪:৩০ |

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই ফোনালাপে তাঁরা আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক ঘটনাবলি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন।

এর আগে একই দিনে চীনের রাজধানী বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন আরাগচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও ইরান-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

বেইজিংয়ের বৈঠককে সফল হিসেবে উল্লেখ করে আরাগচি বলেন, ‘আজকের সিদ্ধান্তগুলো এই অঞ্চলের ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্য নির্ধারণ করবে এবং এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..