✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরায়েল-মরক্কোর কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে নতুন পদক্ষেপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৭, | ১৩:০৩:৩৫ |

ইসরায়েল ও মরক্কো নিজেদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দূতাবাস খোলা এবং রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হয়েছে। বুধবার ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক আরবি অ্যাকাউন্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, নিউইয়র্কে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার, মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের কূটনৈতিক মিশনকে দূতাবাসের পর্যায়ে উন্নীত করা এবং রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এ ছাড়া দুই দেশের মধ্যে বিমান চলাচল সম্প্রসারণ এবং পারস্পরিক বিনিয়োগ, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে প্রয়োজনীয় চুক্তি চূড়ান্ত করার বিষয়েও একমত হয়েছেন কর্মকর্তারা। সরাসরি বিমান চলাচল পুনরায় বাড়ানোর পাশাপাশি আগামী মাসগুলোতে উচ্চপর্যায়ের পারস্পরিক সফরের পরিকল্পনাও রয়েছে।

এর আগে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় মরক্কো। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোয়। এর আগে ইসরায়েলের সঙ্গে মিসর ও জর্ডানের পৃথক শান্তিচুক্তি ছিল।

যদিও ইসরায়েল ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার এসব উদ্যোগ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তাদের দীর্ঘদিনের অবস্থান ছিল, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর স্বাভাবিক সম্পর্কের বিনিময়ে অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি দেওয়া উচিত। 

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..