✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাশিয়ার সঙ্গে অর্থ লেনদেন নিয়ে তদন্তের মুখে ক্যামেরুনের সাবেক ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৭, | ০১:০৪:২৮ |

রাশিয়ার কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক তারকা ফুটবলার সামুয়েল এতোওর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে।

ক্যামেরুনের অ্যাসোসিয়েশন অব অ্যামেচার ফুটবল ক্লাবস দেশটির ফুটবল ফেডারেশন ও এতো’ওর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এ দাবি জানিয়েছে।

অভিযোগ রয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ক্যামেরুন ও রাশিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে রাশিয়ান ফুটবল ইউনিয়নের কাছ থেকে এতো’ও অনিয়মিতভাবে অর্থ গ্রহণ করেছেন।

এসিএফএসির দাবি, দুই ফেডারেশনের মধ্যে হওয়া চুক্তির শর্ত লঙ্ঘন করে রাশিয়ান ফুটবল ইউনিয়ন প্রায় ৫ লাখ ৬৭ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকার বেশি, এমন একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করেছে। 

এ ঘটনায় এতো’ওর বিরুদ্ধে ক্যামেরুনের আদালতে মামলা করার পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি রাশিয়ান ফুটবল ইউনিয়নের বিরুদ্ধেও রাশিয়ায় আলাদা আইনি অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে এতো’ওর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক এই স্ট্রাইকার ২০২১ সালে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। গত মাসে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছিলেন। বিশ্বকাপ আয়োজনসংক্রান্ত একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে চাপের মুখে থাকা ইনফান্তিনো সম্পর্কে এতো’ও বলেছিলেন, তিনি ‘কোনো ভুল করেননি’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..