✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রধানমন্ত্রীর উদ্যোগে রাবিতে চাকরি পেলেন দৃষ্টিহীন শাকিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ১৪:৪০:১৭ |
প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি পেলেন দৃষ্টিহীন শাকিল হোসেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর তথ্যটি নিশ্চিত করেছেন। 

এ দপ্তরের প্রশাসনক কামরুজ্জামান জানান, এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বেশকিছু চাকরি পরীক্ষায় ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হলেও দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় চাকরি হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তার উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই শিক্ষার্থীকে চাকরি দেন। 

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর উপস্থিতিতে রাবি উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম চাকুরিপ্রত্যাশী মো. শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন। 

শাকিল হোসেন অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান হলেও উচ্চশিক্ষার অদম্য ইচ্ছেশক্তি তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেয়। তবে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তার দৃষ্টিশক্তি।   

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাবির যে মানবিক ও সামাজিক দায় আছে তারই প্রতিফলন মো. শাকিল হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কর্মজীবনের সাফল্য কামনা করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..