সর্বশেষ :

সেনাপ্রধানের কাছে লাখ ডোজ টিকা হস্তান্তর ভারতীয় সেনাপ্রধানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৮, | ০৬:১৯:৩৬ |

বন্ধুত্বের নিদর্শন হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ডোজ কোভিড-১৯ টিকা হস্তান্তর করেছেন সফররত ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে।

বৃহস্পতিবার সেনা সদরে জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই টিকা হস্তান্তর করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের সেনাপ্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পারিক প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি বিষয়সমূহের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ। একইভাবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে দুপুরে জেনারেল নারাভানে ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদৎ বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভানে সেনাকুঞ্জে বৃক্ষরোপন করেন।

জেনারেল নারাভানের নেতৃত্বে তিন সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছান। সফরকালে ভারতের সেনাবাহিনী প্রধান আগামী ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠেয় ‘আর্মি চিফস ‌কনক্লেভ’-এ অংশগ্রহণ করবেন।

মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৪-১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বহুজাতিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ পরিচালিত হচ্ছে। এই অনুশীলনের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ অধ্যায় ‘আর্মি চিফস্‌ কনক্লেভ’, যেখানে অংশগ্রহণকারী দেশসমূহের সেনা প্রধানগণসহ বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধানগণ ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

সফর শেষে ভারতীয় প্রতিনিধি দলটি ১৩ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...