✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মৌসুমের প্রথম হার দেখল রোনালদোর আল নাসর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১১:০৮:০৪ |

সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। শনিবার সন্ধ্যায় পঞ্চম রাউন্ডের ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে দলটি।

আল ইত্তিহাদ ম্যাচের প্রথম ২২ মিনিটেই দুই গোল করে দারুণ শুরু করে। নাইজেরিয়ান ফরোয়ার্ড জর্জ ইলেনিখেনা চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। ২২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিরতির আগে এক গোল শোধ করে আল নাসর। ৩৬ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে ব্যবধান ২-১ করেন। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল ইত্তিহাদ।

ফুটবল পরিসংখ্যান বিশেষজ্ঞ সংস্থা অপ্টার তথ্য অনুযায়ী, প্রো লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এবারই প্রথম ম্যাচের প্রথম ২২ মিনিটের মধ্যে দুটি গোল করেছে আল ইত্তিহাদ। এটি দলটির জন্য নতুন রেকর্ড।

মৌসুমের প্রথম হার সত্ত্বেও ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..