✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এগিয়ে থেকেও পয়েন্ট হারাল মায়ামি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১১:০৭:০৮ |

লিওনেল মেসির অ্যাসিস্টে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি, তবে সেই অবদানও ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়, ফলে পয়েন্ট ভাগ করে নিতে হয় দুই দলকে।

রবিবার ভোরে মাঠে মেজর লিগ সকারের ম্যাচে আজ আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে মায়ামি। 

ন্যু স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে মেসির পাস থেকেই গোলের সূচনা করেন ক্যাসেমিরো। মেসির বাড়ানো বলে নিখুঁত ফিনিশে মায়ামিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে তিন মিনিট পরই সমতা ফেরায় আটলান্টা। মিগেল আলমিরনের গোলে ১-১ হয়ে যায় ম্যাচ।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও এগিয়ে যায় মায়ামি। যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস সুয়ারেজ গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

কিন্তু শেষ পর্যন্ত সেই জয় আর আসেনি মায়ামির। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় আটলান্টা। স্পট কিক থেকে ব্রিল এমবোলো গোল করে ২-২ সমতায় ফেরান সফরকারীদের। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

গোল না পেলেও মেসি পুরো ম্যাচে আক্রমণে সক্রিয় ছিলেন। এর আগে গত ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে চার গোল ও এক অ্যাসিস্টের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেসি।

এই ড্রয়ে ২৩ ম্যাচ শেষে ইন্টার মায়ামির পয়েন্ট ৪৩। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থানেই আছে মেসির দল। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল এফসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..