হাম ও উপসর্গে মৃত্যু দাঁড়াল ৯৮৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৪, | ২২:৫১:৫৩ |

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ৯৮৭ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়াল ৯৮৭ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনের শরীরে। একই সময়ে ৪০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৯ হাজার ৫৬৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরে রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫২ জন। এ ছাড়া বরিশালে ৫৬, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৫, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..