ব্যালন ডি’অর নিয়ে মরিনিহোকে খোঁচা দিলেন পিএসজি কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৪, | ১২:৩৯:২৮ |

ফুটবলারদের জন্য সবেচেয়ে মর্যাদপূর্ণ পুরষ্কার ব্যালন ডি’অর কে জিততে পারেন, সেটা নিয়ে এরইমধ্যে শুরু হয়ে গেল কথার লড়াই। ২০২৬ ব্যালন ডি’অর ট্রফি উঁচিয়ে ধরার লড়াইয়ে নিজের শিষ্যদের পক্ষেই শক্ত অবস্থান নিয়েছেন লুইস এনরিকে।

ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত পুরস্কারের বিজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্কোয়াড থেকেই আসা উচিত বলে দাবি তার। যেখানে কদিন আগেই রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিহোর কণ্ঠে ছিল নিজের এক শিষ্যকে এগিয়ে রাখার চেষ্টা। 

আগামী ২৬ অক্টোবর লন্ডনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে একজনের নাম ঘোষণা করবেন আয়োজকেরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতা চমৎকার এক মৌসুমের পর বর্ষসেরার এই দৌড়ে পিএসজির বেশ কয়েকজন ফুটবলার ভালোভাবেই এগিয়ে আছেন।

পিএসজিতে গত মৌসুমে নজর কাড়ছেন খিচা খিচা কাভারাস্কেইয়া, উসমান দেম্বেলে ও ফাবিয়ান রুইজ। তাদের মধ্যে আলাদাভাবে চোখ কাড়ছেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ, স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ জিতে নিজের সাফল্যের ঝুলিকে করেছেন আরও সমৃদ্ধ। 

ব্যালন ডি’অর জয়ে ফেভারিট নিয়ে নিজের শিষ্যদেরই এগিয়ে রাখছেন। মোনাকোর বিপক্ষে পিএসজির তৃতীয় রাউন্ডের লিগ ওয়ান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, ‘কে ব্যালন ডি'অর জিতবে তা নিয়ে আমার মাথাব্যথা নেই, তবে আমার মতে বিজয়ী হওয়া উচিত পিএসজির কোনো খেলোয়াড়।’

এনরিকে আরও বলেন, ‘আমাদের কাছে সবকিছুই আছে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা সবাই চ্যাম্পিয়নস লিগ জিতেছে, ফাবিয়ান রুইজ বিশ্বকাপ জিতেছেন, আর উসমান দেম্বেলে গত মৌসুমে ব্যালন ডি'অর জিতেছেন। তাই আমার মতে, বিজয়ী হওয়া উচিত পিএসজি থেকেই। এটা আমার মতামত, আর আমি ভুলও হতে পারি।’

কদিন আগে রিয়াল মাদ্রিদের কোচ মরিনিয়ো সরাসরি না বললেও, পরোক্ষভাবে নিজের দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রেখেছিলেন। ২০২৬  বিশ্বকাপে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স দেখিয়েছেন, তিনিও এই দৌড়ে আছেন। এছাড়া  আছেন লামিন ইয়ামাল, হ্যারি কেইন, লিওনেল মেসি, রদ্রি এবং মাইকেল ওলিসের মতো তারকারা। 

এনরিকে আসলে হোসে মরিনহোর কথার জবাবটাই যেন দিচ্ছিলেন। রিয়াল মাদ্রিদের কোচের মতে, ‘এই বছরের ব্যালন ডি'অর বিজয়ী অগত্যা পিএসজি বা স্পেন জাতীয় দল থেকেই হতে হবে এমন কোনো কথা নেই।’ 

গত শনিবার মালাগার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনিয়ো তাঁর যুক্তি তুলে ধরেন, ‘এটা ব্যক্তিগত পর্যায়ে দারুণ একটা পুরস্কার। এই পুরস্কার একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যক্তিগত ইতিহাসে জায়গা করে নেয়। খুব উঁচু মানের প্রায় ১২ জন খেলোয়াড় আছে, আর তাদের মধ্যে ৩-৪ জন আমাদের (রিয়াল মাদ্রিদে) আছে।’

‘স্পেশাল ওয়ান’ আরও বলেন, ‘আমার মতে, ব্যালন ডি'অর তাদেরই পাওয়া উচিত, যাদের অবসরের পর আমরা চিরকাল মিস করব। আমি ম্যারাডোন, (রোনালদো) নাজারিও, মেসি, জিদান আর মাথেউসকে মিস করি। শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জেতার কারণেই কোনো খেলোয়াড়কে ব্যালন ডি'অর দেওয়া যায় না। চ্যাম্পিয়নস লিগ বিজয়ীকে পুরস্কৃত করতে চাইলে, তাহলে ব্যালন ডি'অর লুইস এনরিকেকে দিয়ে দাও।’

মরিনিয়ো আরও বলেন, ‘স্পেনের ব্যাপারে বলতে গেলে, দে লা ফুয়েন্তে অবশ্যই এটা প্রাপ্য। এটাই সর্বোচ্চ সম্মান। বিশ্বসেরা হওয়া আলাদা ব্যাপার, সেটার জন্য পিএসজি বা স্পেন থেকে হতেই হবে এমন নয়। দুই-তিন বা চারজন আছে, আর আমরা জানি তারা কারা। আমরা জানি তারা কোথায় আছে, তারা এখানেই আছে। আমরা জানি এই গ্রীষ্মে ব্যক্তিগতভাবে কে ইতিহাস গড়েছে।’

শেষ পর্যন্ত ‘সোনার বল’ কার হাতে উঠবে সেটাই দেখার অপেক্ষা। ব্যাক্তিগত পারফরম্যান্সে সবার থেকে এগিয়ে থাকা কিলিয়ান এমবাপে নাকি দলীয় সাফল্যে পাওয়া অন্য কেউ? 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..