গাম্ভীরের বদলে এশিয়ান গেমসে ভারতের কোচ লক্ষ্মণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৪, | ১২:৩০:১০ |

এশিয়ান গেমসের জন্য কোচিং স্টাফ চূড়ান্ত করেছে ভারত। এই টুর্নামেন্টে দলের প্রধান কোচ হিসেবে থাকছেন না গৌতম গাম্ভীর। তার পরিবর্তে দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ।

ভিভিএস লক্ষ্মণের কোচিং স্টাফে থাকবেন সুনীল জোশি, হৃষিকেশ কনিতকার ও নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। মেয়েদের দলের কোচিং স্টাফে নিয়মিত কোচরাই দায়িত্ব পালন করবেন। নারীদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন অমল মজুমদার, বোলিং কোচ আবিষ্কার সালভি এবং ফিল্ডিং কোচ মুনিশ বালি। কোচিং স্টাফ চূড়ান্ত করার অফিশিয়াল ঘোষণা এসেছে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।

এশিয়ান গেমসের সময়ে ভারত জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে এই ওয়ানডে সিরিজ। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস চলবে ৩ অক্টোবর পর্যন্ত। সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করবে ভারত। এসময় গৌতম গাম্ভীর জাতীয় দলের দায়িত্ব সামলাবেন।

সর্বশেষ এশিয়ান গেমসে ২০২৪ সালে ভারতের সোনাজয়ী পুরুষ দলের কোচের দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। চলতি বছর ভারতের জিম্বাবুয়ে সফরেও কোচের দায়িত্বে ছিলেন তিনি। ২০২২ সাল থেকে বিভিন্ন সময় ভারতের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটিতে সহ-অধিনায়ক হিসেবে তিলক ভার্মার পাশাপাশি দলে আছেন জাসপ্রিত বুমরাহ, বৈভব সূর্যবংশীরা। ভারত নারী দলও এশিয়ান গেমসের বর্তমান গোল্ড মেডেল জয়ী৷ ২০২৪ সালে সোনা জিতেছিলেন হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..