আর্মেনিয়ায় রুশ ঘাঁটি অপরিহার্য নয় বলে জানালেন পাশিনিয়ান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৮:৩০:৪৯ |

আর্মেনিয়ায় রাশিয়ার ১০২তম সামরিক ঘাঁটির উপস্থিতি অপরিহার্য নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। মস্কো এটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলে, কোনো আপত্তি থাকবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের ফলাফল নিয়ে ইয়েরেভানে আয়োজিত সংবাদ সম্মেলনে পাশিনিয়ান এ কথা বলেন।

তিনি আরও বলেন, আর্মেনিয়ার রেলপথ পরিচালনার জন্য কনসেশন চুক্তির আওতায় রাশিয়ার অধিকার রয়েছে, তা কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করাটাই ইয়েরেভানের জন্য সর্বোত্তম বিকল্প হবে। এই সময়ে আমরা রুশ সামরিক ঘাঁটির বিষয়টি একবারও উত্থাপন করিনি। আর্মেনিয়ার ভূখণ্ডে রাশিয়ার ১০২তম সামরিক ঘাঁটির উপস্থিতিকে আমরা অত্যন্ত জরুরি বা অপরিহার্য বলে মনে করি।

এর আগে মঙ্গলবার বিশকেকে পুতিন ও পাশিনিয়ানের মধ্যকার বৈঠকে আর্মেনিয়ার রেল অবকাঠামোর ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছিল। বৈঠকের পর পুতিন বলেন, রেলপথে বিনিয়োগের বিষয়টি নির্ভর করবে পণ্য পরিবহনের পরিমাণের ওপর। তিনি উল্লেখ করেন, নতুন নতুন রুট বা পথ চালু করা হলে তা পণ্য পরিবহনের নতুন সুযোগ তৈরি করতে পারে।  পাশাপাশি বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তুলতে পারে।

পুতিন আরও বলেন, রুশ সামরিক ঘাঁটির বিষয়টি শেষ পর্যন্ত আর্মেনিয়ার নিজস্ব সার্বভৌম সিদ্ধান্তের ওপরই নির্ভর করে।আর্মেনিয়া যদি মনে করে, রুশ সামরিক ঘাঁটির আর প্রয়োজন নেই, তবে আমরা আগামীকালই চলে যাব। আমরা কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেব না।

একই সঙ্গে পুতিন বলেন, আর্মেনিয়ার জনগণ যদি রুশ সামরিক উপস্থিতি চায় এবং মস্কোর সঙ্গে কাজ ও সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত থাকে, তবে রাশিয়া সেখানে অবস্থান করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..