বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৫:৪৩:১৬ |

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মো. আতিক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন আতিক। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতিকের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..