✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০১, | ১৪:৪২:৫৯ |রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ গোলের জয়ে জোড়া গোল করে বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন লামিনে ইয়ামাল। ১৯ বছর ৪৯ দিন বয়সে স্পেনের পেশাদার ফুটবলের ইতিহাসে অফিশিয়াল ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এ পথে ইয়ামাল পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস (১৯ বছর ২৪৯ দিন) এবং আতলেতিকো মাদ্রিদের ফার্নান্দো তোরেসকে (২০ বছর ২২১ দিন)। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এমবাপ্পে ১৯ বছর ২৪১ দিন এবং হালান্ড ২০ বছর ১৯৬ দিনে ৫০ গোল করেছিলেন।
বার্সার হয়ে এর আগে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের রেকর্ড ছিল প্রয়াত জোসেফ এসকোলার। ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে তিনি রেকর্ডটি গড়েছিলেন।
রায়োর বিপক্ষে জয়ে ইয়ামালের পাশাপাশি জোড়া গোল করেছেন রাফিনিয়াও। একটি আত্মঘাতী গোলসহ বার্সা করেছে পাঁচ গোল। এই জয়ে টানা তৃতীয় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।
বার্সার হয়ে এখন পর্যন্ত ১৫৪ ম্যাচে ইয়ামালের গোল ৫১টি, সঙ্গে রয়েছে ৪৫টি অ্যাসিস্ট। অর্থাৎ মোট ৯৬ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।