✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্ট্র্যাটোস্ফিয়ার থেকে লাফ দিয়ে রুশ ক্রীড়াবিদের বিশ্ব রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০১, | ১৪:৩৬:৫১ |

রাশিয়ার আলতাই অঞ্চলে ১১ দশমিক ৫ কিলোমিটার উচ্চতা থেকে লাফ দিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার জাম্পে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন রুশ স্কাইডাইভার সের্গেই বয়ৎসভ। গত ২২ আগস্ট হট এয়ার বেলুন থেকে লাফ দেন তিনি।

রাশিয়ার আলতাই অঞ্চলের আলেস্ক শহরের কাছে থেকে শুরু হয় এই রেকর্ড গড়ার অভিযান। লাফ দেওয়ার সময় বয়ৎসভের উচ্চতা ছিল ১১ হাজার ৫০০ মিটার। মুক্তপতনের সময় তার সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৫০০ কিলোমিটারে পৌঁছায়। ওই সময় তাপমাত্রা ছিল মাইনাস ৫৯ ডিগ্রি সেলসিয়াস।

১১ হাজার ৫০০ মিটার উচ্চতা থেকে লাফ দেওয়ার পর ১ হাজার ৫৬৫ মিটার উচ্চতায় এসে সফলভাবে প্যারাসুট খোলেন বয়ৎসভ। পরে আলতাই অঞ্চলের উস্ত-কালমানস্কি জেলায় নিরাপদে অবতরণ করেন তিনি।

এই লাফের মাধ্যমে বয়ৎসভ ও বেলুনের পাইলট, রাশিয়ান এয়ার স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট এবং বিশ্বচ্যাম্পিয়ন ইভান মেনিয়াইলো আগের রেকর্ড ভেঙেছেন। এর আগে ১০ কিলোমিটার উচ্চতা থেকে লাফ দিয়ে পোল্যান্ডের ক্রীড়াবিদেরা রেকর্ডটি ধরে রেখেছিলেন।

শুধু লাফের রেকর্ডই নয়, এই অভিযানে ব্যবহৃত হট এয়ার বেলুনের সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রেও নতুন রুশ জাতীয় রেকর্ড হয়েছে। এর আগের রেকর্ডটি ছিল রুশ অভিযাত্রী ফিওদর কোনিউখভের। ২০২৫ সালে আলতাই অঞ্চলে ইভান মেনিয়াইলোর সঙ্গে বেলুনে ১০ হাজার ৬৭৮ মিটার উচ্চতায় উঠেছিলেন তিনি।

বয়ৎসভ বলেন, এই রেকর্ড শুধু তার ব্যক্তিগত প্রচেষ্টার ফল নয়; প্রকৌশলী, পাইলট এবং পুরো প্রকল্প দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। রাশিয়ায় নিজস্ব প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে এই রেকর্ড গড়তে পেরে তিনি গর্বিত বলেও জানান।

রেকর্ডের আগে দীর্ঘ প্রস্তুতি ও পরীক্ষা চালানো হয়। রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমসের সহায়তায় বয়ৎসভ একটি পরীক্ষামূলক উচ্চতা অভিযান সম্পন্ন করেন। কসমোনট ট্রেনিং সেন্টারের হাইপারবারিক চেম্বারে ১২ কিলোমিটার উচ্চতার পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করে পরীক্ষা চালানো হয়। পাশাপাশি মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় সরঞ্জাম পরীক্ষা এবং উইন্ড টানেলে ক্রীড়াবিদদের সক্ষমতাও যাচাই করা হয়।

এই রেকর্ড অভিযানটি ২০২৬ সালের আন্তর্জাতিক যুব উৎসবকে সামনে রেখে আয়োজন করা হয়। উৎসবটির এবারের মূলমন্ত্র—‘Follow Your Dreams’ বা ‘স্বপ্নের পথে এগিয়ে চলো’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..