✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি নবায়নের পথে হ্যারি কেইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩০, | ১৪:২৭:০৪ |

বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন হ্যারি কেইন। বায়ার্নের সাথে কেইনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত রয়েছে। জার্মান ক্লাবটি বারবারই জানিয়েছে, তারা কেইনের সাথে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী।

ঘরের মাঠে স্টুটগার্টের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের পর কেইন জানান, আলোচনা শুরু হয়েছে এবং গত সপ্তাহে এ বিষয়ে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এই ইংলিশ তারকা বলেন, আমার বয়স এখন ৩৩। এটি হয়তো আমার শেষ চুক্তি হবে না, তবে আমার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে।

কেইন উল্লেখ করেন, অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, তবে তিনি বায়ার্নেই নিজের অবস্থান অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৩ সালে টটেনহ্যাম থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। এই ফুটবলার বলেন, তাদের নিশ্চিত করতে হবে, আমি খুশি। স্বাভাবিকভাবেই তাদেরও নিশ্চিত হতে হবে, তারাও খুশি। কোনো কোনো তাড়াহুড়ো বা উদ্বেগের বিষয় নেই। আমি নিশ্চিত, আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছাব যেখানে উভয় পক্ষই সন্তুষ্ট থাকবে।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার। গত মৌসুমে বুন্দেসলিগার ৩১টি ম্যাচে কেইন ৩৬টি গোল করেছিলেন, যা জার্মান শীর্ষ লিগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। একই সঙ্গে লিগ ও কাপ জয়ের ‘ডাবল’ শিরোপা জিতেছিলেন। সব মিলিয়ে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে তিনি মোট ৭৩টি গোল করেছেন, যার মধ্যে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে করা ছয়টি গোলও অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..