✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ০১:০৭:২২ |কাপ টুর্নামেন্ট থেকে বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এদুয়ার্দো ‘চাচো’ কুদেত। ৫১ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচের বিদায়ে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে ক্লাবটি।
ইনদেপেনদিয়েন্তে সান্তা ফে-র বিপক্ষে হারের পরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন কুদেত। আজ এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তার ক্লাব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সংবাদ সম্মেলনে রিভার প্লেটের সভাপতি স্টেফানো দি কার্লো, স্পোর্টিং ডিরেক্টর এনসো ফ্রান্সেসকোলি এবং কুদেত নিজে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চলতি মৌসুমে দল আশানুরূপ ফল না পেলেও কুদেতের বিদায় প্রক্রিয়াটি সৌহার্দ্যপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষও সম্মানের সঙ্গে এই অধ্যায়ের ইতি টানার প্রস্তুতি নিয়েছে।
হঠাৎ কোচ পরিবর্তনের কারণে কিছুটা চাপে পড়লেও নতুন কোচ নিয়োগে সময় নষ্ট করতে চাইছে না রিভার প্লেট। কুদেতের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন কোচের নাম নিয়ে ইতোমধ্যে মূল্যায়ন শুরু করেছে ক্লাবের বোর্ড।