✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৮:২৪:৪১ |কলম্বোতে টেস্টের শেষ দিনে চাপের মুখে ভারতের বিপক্ষে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা। দলের হার এড়ানোর পাশাপাশি তিনি ব্যক্তিগত মাইলফলক অর্জন করেছে। সফরকারীদের বিপক্ষে টানা চতুর্থবারের মতো ৫০-এর বেশি রান করে এই ব্যাটার কুমার সাঙ্গাকারা ও অ্যান্ডি ফ্লাওয়ারের মতো কিংবদন্তিদের অভিজাত তালিকায় নিজের নাম লেখালেন।
এর আগে প্রথম টেস্টে সোনাল ১০০ ও ৮৪ রান করেছিলেন। আর কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে আবারও একটি অর্ধশতক হাঁকান। এর মাধ্যমে তিনি শ্রীলঙ্কার দুই তারকা কুমার সাঙ্গাকারা ২০১৩ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে এবং ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা রেকর্ডে ভাগ বসালেন। এছাড়াও ২০১৮ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিমুথ করুনারত্নের পর তৃতীয় শ্রীলঙ্কান ব্যাটার হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের চারটি ইনিংসেই ৫০-এর বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন।
ভারতের বিপক্ষে এই কৃতিত্ব অর্জনকারী দিনুশা হলেন দ্বিতীয় ব্যাটার। এর আগে ২০০০ সালে ভারত সফরে জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার ১৮৩*, ৭০, ৫৫ ও ২৩২* রান করেছিলেন। এছাড়া ভারতের বিপক্ষে নিজের প্রথম চারটি টেস্ট ইনিংসেই ৫০-এর বেশি রান করা পঞ্চম ব্যাটার হিসেবে তিনি ডগলাস জার্ডিন, এভারটন উইকস, ক্লাইড ওয়ালকট এবং কেন ব্যারিংটনের কাতারে শামিল হলেন।
এদিকে কলম্বোতে দ্বিতীয় টেস্টের শেষ দিনে ৯ উইকেটে ৪০০ রান সংগ্রহ করেছে। এতে স্বাগতিকরা ১৮৯ রানে এগিয়ে আছে। সোনাল দিনুশা ১০৬ রান এবং অসিথা ফার্নান্দো শূন্য রানে ব্যাট করছে।