✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৫:১২:০৬ |

ছেলের বায়না পূরণ করাটাই কাল হলো ছেলের জন্য। অল্প কয়েকদিন হয় নতুন মোটরসাইকেলকাল পেয়ে বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়, ঘুরে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় দুই বন্ধুরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়েরগোলচত্বর এলাকায় ফরিদপুর -বরিশাল লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন নতুন চালক ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের রাতুল শেখ (১৭) এবং আরোহী বন্ধু নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুরের দিকে বাড়ি ফিরছিলো। এ সময় পেছন দিক থেকে আসা ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে চালক ও আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই পথে দুজনেরই মৃত্যু ঘটে। 

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এবং আরোহী দুজনেই গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মামলার প্রক্রিয়া চলছে। 

তবে, ঘাতক ওই গাড়ির নম্বর এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..