✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২ ডোজ টিকা নিয়েও করোনাক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৩, | ০৬:৩৩:৩০ |

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার নিজের ৬২তম জন্মদিনে করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর পান তিনি।

এক টুইটে নিজের করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। তিনি বলেন, জ্বর ও হালকা মাথাব্যথার কারণে করোনার পরীক্ষা করতে দিয়েছিলাম। আজ (শুক্রবার) দিন শেষে সেটি পজিটিভ এসেছে। খবর এএফপির

টুইটে প্রেসিডেন্ট ফার্নান্দেজ আরও বলেন, প্রথম দফায় আমি অ্যান্টিজেন পরীক্ষা করিয়েছিলাম। এখন পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছি।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা শনাক্ত হওয়ায় আলবার্তো ফার্নান্দেজ স্বেচ্ছায় আইসোলেশনে আছেন। কিন্তু শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। ফার্নান্দেজ বলেন, এ খবরটি ছাড়া জন্মদিন পার করতে পারলে খুশি হতাম। কিন্তু আমি মানসিকভাবে প্রফুল্ল আছি।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে এএফপি বলছে, তাকে রাশিয়ার স্পুতনিক-ভি টিকা দেওয়া হয়েছিল। গত ১১ ফেব্রুয়ারি তিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..