সর্বশেষ :
মিতসুবিশির নতুন ‘ইক্লিপস স্পোর্টব্যাক ইভি’ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই আগামী ৫০ বছরের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান বিবিসির প্রতিবেদন: যেভাবে চলছে আফগানিস্তান মস্তিস্কখেকো অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুর মৃত্যু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের আন্দোলনকারীদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী বিজয়, পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল আবার কেন বিশ্বজুড়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির জয়জয়কার? কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ইরানের নিশানায় ট্রাম্পের ছেলে? ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা

ইরান কি মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে, এখন পর্যন্ত যা জানা গেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ২৩:৩৪:০৭ |

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়নি বলে স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বিষয়টি নিয়ে কিছু প্রস্তাব বা আলোচনার কথা তাদের সামনে আনা হলেও এখনো কোনো অফিসিয়াল আমন্ত্রণ তারা পাননি।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য তাদেরই দেশের পার্লামেন্টারি নিউজ এজেন্সির প্রধান মেহেদি রাহিমির আগের একটি দাবিকে সরাসরি নাকচ করে দেয়। এর আগে রাহিমি আল মায়াদিনকে জানিয়েছিলেন, ইরান চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যৌথভাবে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের ঘোষণা দেয়। তিন দেশের প্রতিনিধিরা জানান, এই জোট গঠন তাদের যৌথ নিরাপত্তা জোরদার করার একটি প্রয়াস এবং এটি ইরানের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ নয়। এ ছাড়া সম্প্রতি রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি এক সাক্ষাৎকারে জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান বা মিসরের মতো প্রভাবশালী আঞ্চলিক পরাশক্তি যদি এই আঞ্চলিক নিরাপত্তা জোটে যোগ দিতে চায়, তবে পাকিস্তানের কোনো আপত্তি নেই।

এদিকে চুক্তিতে ইরানের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী মহলে। ইসরায়েলি দৈনিক ‘হারেতজ’-এ প্রকাশিত এক পর্যালোচনায় থিঙ্কট্যাংক মিটভিম ইনস্টিটিউটের গবেষক কসেনিয়া সেভতলোভা মন্তব্য করেছেন, ইরান যদি এই প্রতিরক্ষা জোটে যুক্ত হয়, তবে পুরো জোটের কাঠামোগত সমীকরণ আমূল বদলে যাবে। তাঁর মতে, মধ্যপ্রাচ্যে ইরানের এমন অন্তর্ভুক্তি অঞ্চলটিতে মার্কিন প্রভাব ও মর্যাদার জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে চাইবে না।

সূত্র: আল মায়াদিন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..