সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ০১:২০:০৮ |

মার্কিন প্রেসিডেন্টের ইরান হামলার পর বিশ্বের অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।

তার দাবি, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার সিদ্ধান্ত ছিল ‘নির্বুদ্ধিতাপূর্ণ’। এই হামলা বিশ্বে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষাকে আরও উসকে দিয়েছে।

শনিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। রেজাই আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্যপদ কিংবা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে চলা—কোনোটিই যুক্তরাষ্ট্রকে কোনো দেশ আক্রমণ করা থেকে বিরত রাখার নিশ্চয়তা দিতে পারছে না।

ইরানের এই নিরাপত্তা কর্মকর্তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনা ও কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি ইরানের সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তিতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিও ওয়াশিংটন লঙ্ঘন করেছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ইরানকে নিজেদের সামরিক ও কূটনৈতিক কৌশল নতুন করে সাজাতে হবে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও কূটনীতির ক্ষেত্রেও তেহরানের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা প্রয়োজন।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের আলোচনা থেকে সরে যাওয়া এবং ইরানের প্রতি দেওয়া অঙ্গীকার ভঙ্গের পরিপ্রেক্ষিতে বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক নীতি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..