✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৯:৪৭:৫২ |

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘এরভেবো’ টিকার ১৬ হাজার ৫২০ ডোজের প্রথম চালান শুক্রবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ডিআর কঙ্গোর সরকারি সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে ইবোলায় এখন পর্যন্ত ৫ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন এবং ২ হাজার ৫১৬ জন মারা গেছেন।

জাতিসঙ্ঘের জ্যেষ্ঠ ইবোলা সমন্বয়ক জুলিয়েন হার্নেইস শুক্রবার সতর্ক করে বলেছেন, পরিস্থিতি ‘দ্রুতগতিতে ভয়াবহ আকার ধারণ করছে’।

চলতি মাসে ডব্লিউএইচওর টিকা বিশেষজ্ঞরা এরভেবো টিকার ওপর ব্যাপক পরিসরে মানবদেহে পরীক্ষা চালানোর সুপারিশ করেছেন। বর্তমানে অনুমোদিত একমাত্র ইবোলা টিকা এরভেবো বুন্দিবুগিও ধরনের বিরুদ্ধে অন্য ধরনের ইবোলার মতো সুরক্ষা দিতে পারে কি না, তা জানতেই এই পরীক্ষা চালানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..