✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ০০:৫৭:৩১ |এক মাসের বেশি সময় জনসমক্ষে না থাকায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছিল। অবশেষে প্রকাশ্য অনুষ্ঠানে ফিরে বিষয়টি নিয়ে রসিকতা করেছেন তিনি।
মেলানিয়া বলেন, ‘শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’ দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেলানিয়া।
অনুষ্ঠানে যোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ওভাল অফিস থেকে মঞ্চের দিকে হেঁটে যান তিনি। মেলানিয়ার বক্তব্যের সময় দর্শকসারিতে বসে ছিলেন ট্রাম্প। বক্তব্যের শুরুতেই রসিকতার সুরে মেলানিয়া বলেন, ‘শুভ অপরাহ্ণ। শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’
এর আগে সর্বশেষ ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রকাশ্যে দেখা গিয়েছিল মেলানিয়াকে। এরপর কয়েকটি বড় অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। এর মধ্যে ২৪ জুলাই অনুষ্ঠিত পুনর্নির্ধারিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারও ছিল।
এদিকে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, ফার্স্ট লেডি হিসেবে দ্বিতীয় মেয়াদে মেলানিয়া ট্রাম্প আগের তুলনায় কম প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এবার তার প্রকাশ্য উপস্থিতি প্রায় অর্ধেকে নেমে এসেছে।
তথ্য সূত্র- দ্য ওয়াশিংটন পোস্ট।