✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হরমুজ প্রণালিতে ‘ব্ল্যাকমেইল’ বন্ধের আহ্বান কাতারের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ০১:৫৮:৫৬ |

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের জেরে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি। এই অবস্থায় যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জোর তাগিদ দিয়েছে কাতার।

মিসরের এল আলামিনে এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আগের অবস্থায় ফেরানো জরুরি। কোনো পক্ষেরই অন্যকে ‘ব্ল্যাকমেইল’ বা জিম্মি করা উচিত নয়। তিনি মনে করিয়ে দেন, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব শুধু উপসাগরীয় অঞ্চলেই নয়, বরং সারা বিশ্বেই পড়েছে।

একদিকে যখন জলপথে শান্তি ফেরানোর এমন আহ্বান জানানো হচ্ছে, ঠিক তখনই ইয়েমেন উপকূলে ঘটেছে নতুন ছিনতাইয়ের ঘটনা। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, এডেন উপসাগরে ছয়জন সশস্ত্র ব্যক্তি একটি জাহাজের নিয়ন্ত্রণ নেয়। জাহাজটিকে এখন ইয়েমেন উপকূল থেকে ঘুরিয়ে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

জলপথের এই অস্থিরতার পাশাপাশি নতুন করে শুরু হয়েছে অর্থনৈতিক যুদ্ধ। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন কঠোর নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, শুধু চাপ প্রয়োগ করে বা নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান হবে না, বরং কূটনৈতিক পথেই হাঁটতে হবে।

বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, ইরানের তেলের ৮০ শতাংশেরও বেশি কেনে চীন। তাই মার্কিন এই পদক্ষেপে বেইজিংয়ের অর্থনীতি ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। তাই এই সংকট নিরসনে তারা দায়িত্বশীল পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..