✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কিয়েভে রুশ হামলায় নিহত ১৩, আহত ৪০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:০৫:২৩ |

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে চালানো এ হামলায় শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী হতাহতের এ তথ্য জানিয়েছেন। দেশটির স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, রাতভর কিয়েভের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র না থাকায় এসব প্রাণহানি ঘটেছে। তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের কাছে পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা না থাকা পর্যন্ত রাশিয়া শান্তির কথা গুরুত্বের সঙ্গে ভাববে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধকগুলোর মজুত এখনো পূরণ হয়নি এবং প্রতিদিনই এগুলোর প্রয়োজন হচ্ছে।

ইউক্রেন রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতের বড় একটি অংশ ব্যবহৃত হওয়ায় ইউক্রেনে এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ কমেছে।

ইউক্রেনের বিমানবাহিনীর বৃহস্পতিবার সকালের দেওয়া তথ্য অনুযায়ী, রাতের হামলায় ব্যবহৃত কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা সম্ভব হয়নি।

ইউক্রেনের সংসদ সদস্য ওলেক্সি হনচারেঙ্কো বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছাড়া ইউক্রেন কার্যত কিছুই করতে পারছে না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা থেকে শহরগুলো ‘সম্পূর্ণ অরক্ষিত’ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতের দিকে কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর হামলা শুরু হয়। প্রায় ২০টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হাজার হাজার স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কিয়েভ অঞ্চলের বিভিন্ন এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ১৬৮টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪৬টি ড্রোন ও ৩৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সূত্র: বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..