✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইরান যুদ্ধের অস্থিতিশীলতা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ০১:৪৪:৪০ |

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব ক্রমেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ডিফেন্স এনালিস্ট ও রোমানিয়ার সাবেক নৌ কর্মকর্তা আলেক্সান্দ্রু হুদিস্তিয়ানু।

তিনি বলেন, ‘যুদ্ধটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকলেও মূল বিষয় হলো পুরো অঞ্চলটিই এখন এক ধরনের সংঘাতময় পরিস্থিতির মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ইয়েমেনের হুতি সদস্যরা তাদের তৎপরতা লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত করেছে এবং সৌদি জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করছে। এমনকি মাত্র কয়েক সপ্তাহ আগে কাস্পিয়ান সাগরেও হামলার ঘটনা দেখেছি, যা একপ্রকার এই বিস্তীর্ণ অঞ্চলটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাথে যুক্ত করে।’

হুদিস্তিয়ানু জানান, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো যুদ্ধের ফলে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে তীব্র আকার ধারণ করতে পারে, যা একটি ‘অস্পষ্টতা ও অস্থিতিশীলতার পরিবেশ’ তৈরি করছে।

তিনি যোগ করেন যে, এই পরিস্থিতিকে নতুন নিরাপত্তা বাস্তবতা হিসেবে অভিহিত করা ভুল হবে না।

‘যুক্তরাষ্ট্র এ পর্যন্ত যে সামরিক পদক্ষেপগুলো ব্যবহার করেছে, সেগুলো অন্তত হরমুজ প্রণালি পরিস্থিতির জট ছাড়াতে সমর্থ হয়নি’ মন্তব্য করে তিনি আরও বলেন, ওয়াশিংটন এখন তাদের কৌশল পুনর্মূল্যায়ন করতে একটি ‘কৌশলগত বিরতি’ নিচ্ছে।

হুদিস্তিয়ানুর মতে, সক্রিয় হামলার পর থেকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধই ছিল তাদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সমস্যা হলো, ইরানের অর্থনীতিকে অবরুদ্ধ করতে যুক্তরাষ্ট্র যে হাতিয়ার ব্যবহার করেছে, একই হাতিয়ার ইরানও এখন পুরো বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করছে।’

সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..