✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ১১:০৫:৪৭ |

হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং যুদ্ধবিরতি বজায় রাখার বিষযে চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

মঙ্গলবার (১৮ আগস্ট) তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আনাদোলু এই তথ্য নিশ্চিত করেছে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, টেলিফোন আলাপে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী দুটি প্রধান বিষয়ের কূটনৈতিক আলোচনার বর্তমান অগ্রগতি নিয়ে গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন।

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করা এবং চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রক্রিয়াই ছিল তাদের ফোনালাপের মূল বিষয়বস্তু।

সূত্র: ডন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..