সর্বশেষ :
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প জনবল নিয়োগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক ‘লাইক’-এর নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ 'বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের সহযোগিতা কাজে লাগানো হবে' বিকল্প ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরেছেন ১২৭ যাত্রী 'নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব সমর্থন'

মানসিক চাপে থাকা নাবিকদের নিয়ে দেশে ফিরছে সেই মার্কিন রণতরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১১:৩৬:৪৫ |

দীর্ঘ সময় সাগরে টানা মোতায়েন, নাবিকদের কঠিন কর্মপরিবেশ এবং মানসিক চাপ নিয়ে ব্যাপক সমালোচনা ও তদন্তের প্রেক্ষাপটেই রণতরীটি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, মাসের পর মাস বন্দরে না গিয়ে টানা দায়িত্ব পালন করায় জাহাজটির ক্রুদের মধ্যে ক্লান্তি, হতাশা ও মানসিক চাপ বেড়ে যায়।

এছাড়া পরিবার ও আইনপ্রণেতাদের পক্ষ থেকেও নাবিকদের জীবনযাত্রার মান, খাদ্য ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে আসে। এই প্রেক্ষাপটে, দীর্ঘমেয়াদি মোতায়েন শেষে সমালোচনার চাপ সামলাতে এবং নাবিকদের স্বস্তি দিতে রণতরীটি দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে হুং কাও বলেন, “ইউএসএস আব্রাহাম লিংকন তাদের দায়িত্ব সফলভাবে শেষ করেছে এবং পালাবদলের পরিকল্পনার অংশ হিসেবে শিগিগিরই বাড়ি ফিরবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে আমি পরিষ্কার করে বলতে চাই: আমাদের নাবিক ও মেরিন সেনাদের নিরাপত্তা ও সুরক্ষাই সবার্ধিক অগ্রাধিকার পাবে।”

বিবৃতিতে বলা হয়,“অভিযান সফল করা। সেনাদের কল্যাণ নিশ্চিত করা। এভাবেই আমরা নেতৃত্ব দিই,।”

কাও বলেছেন, নভেম্বরে সানডিয়েগো থেকে রওনা হওয়ার পর ২৬০ দিনেরও বেশি সময় ধরে সাগরে আব্রাহাম লিংকনকে মোতায়েন রাখার সিদ্ধান্ত অভিযানের প্রয়োজনীয়তার কারণেই নেওয়া হয়েছিল।

কাও এও স্বীকার করেন যে, “যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন করা কঠিন, যুদ্ধকালীন সামরিক অভিযান পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে এবং যুদ্ধ একটি নরক, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা বা দৈনন্দিন রুটিন ঠিক থাকে না।“যুদ্ধক্ষেত্রের অন্যতম কঠিন দিক হল আমাদের সেনা সদস্যদের জেনেশুনে বিপদের মুখে ঠেলে দেওয়া, আর তা হল- সেরা পরিকল্পনা এবং যোগাযোগ থাকার পরও পরিবর্তন ও অনিশ্চয়তা সবসময়ই থেকে যাবে। আমাদের সাফল্য নির্ভর করে আমরা কীভাবে নিজেদের পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিই তার ওপর," বলেন তিনি।

কাও আরও বলেন, “নাবিক এবং মেরিন সেনাদের কাছ থেকে তাদের সর্বস্ব উজাড় করে দেওয়ার প্রত্যাশা করা হয় এবং তারা সবসময়ই তা করে। একজন নেতার দায়িত্ব হল অভিযানের প্রয়োজনীয়তার সঙ্গে ভারসাম্য বজায় রেখে তাদের অধীনস্তদের যথাসম্ভব সর্বোত্তম যত্ন নেওয়া। এই রণতরী (আব্রাহাম লিংকন) মোতায়েন অভিযানের সময় আমরা উভয় বিষয়ই লক্ষ্য করেছি: কাজও ঠিকঠাকভাবে সম্পন্ন হচ্ছে এবং আমাদের নেতারা তাদের অধীনস্ত কর্মীদের যত্নও নিচ্ছেন।”

রণতরীটিতে রসদ সরবরাহ সংকট, কিছু নাবিকের মানসিক স্বাস্থ্যের অবনতি, পচা খাবার এবং ছত্রাক পড়া গোসলখানাসহ শোচনীয় অবস্থার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়া এবং কংগ্রেসে আব্রাহাম লিংকনের অবস্থা নিয়ে ডেমোক্র্যাটদের তদন্ত শুরুর দাবি ওঠার পর কাও এই দীর্ঘ বিবৃতি দিলেন।

আব্রাহাম লিংকন প্রায় ৯ মাস ধরে সাগরে অবস্থান করেছে। এই দীর্ঘ সময়ে কোনও স্বাভাবিক বন্দর বিরতি বা মাটিতে পা রাখার সুযোগ পাননি এর হাজার হাজার নাবিক ও মেরিন সেনা। তরীটি টানা ২৫০ দিনের বেশি তীরে না ভিড়ে সমুদ্রে ছিল, যা আধুনিক সময়ে কোনও মার্কিন বিমানবাহী রণতরীর জন্য রেকর্ড।

মূলত পশ্চিম এশিয়ায় ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার কারণে এই রণতরীটিকে সেখানে অনির্দিষ্টকালের জন্য মোতায়েন রাখা হয়। নাবিকদের পরিবারের পক্ষ থেকে রণতরীর ভেতরের বাস অযোগ্য পরিবেশ নিয়ে ক্ষোভ জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রায় ২০০ নাবিক পরিবারের সদস্য তাদের উদ্বেগের কথা জানান। ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ এর প্রতিবেদনে বলা হয়, এক নারী জানিয়েছেন, তার স্বামী সেদিন তাকে বার্তা দিয়ে বলেছিলেন, তিনি পরদিন আর ঘুম থেকে বেঁচে উঠতে চান না।

আরেক নাবিকের স্ত্রী নেভি টাইমস’কে জানান, সমুদ্রে থাকার মেয়াদ বারবার বাড়তে থাকায় তার স্বামী একপর্যায়ে জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। অন্য আরেক ঘটনায় এক নাবিক লাফ দিতে গেলে তার সহকর্মী তাকে টেনে ধরে ডেকে ফিরিয়ে এনে রক্ষা করেন।

কলোরাডোর ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জেসন ক্রো বলেন, আব্রাহাম লিংকনের নাবিক ও তাদের পরিবারের ওপর চাপ ‘সপ্তাহে সপ্তাহে বাড়ছে’। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন সেনেটররাও। এক সেনেটর বলেন, আব্রাহাম লিংকনের নাবিকদের তরী থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টার খবর পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে, তার ‘ভয়ংকর সতর্কসংকেত।

আব্রাহাম লিংকন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে যাত্রা করেছিল। প্রথমে দক্ষিণ চীন সাগরে যাওয়ার কথা থাকলেও পরে সেটিকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয় ২৮ ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর কারণে।

সূত্র: দ্য হিল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..