সর্বশেষ :
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প জনবল নিয়োগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক ‘লাইক’-এর নেশায় উল্টো পথে গাড়ি, প্রাণ গেল ৫ কিশোরের ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ 'বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের সহযোগিতা কাজে লাগানো হবে' বিকল্প ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরেছেন ১২৭ যাত্রী 'নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব সমর্থন'

তিন দিনেই ১০০ কোটি পার, ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’র ঝড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১১:২৯:২৪ |

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে সিনেমাটি। এর মধ্য দিয়ে ইমরান হাশমির একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ডও গড়েছে এটি।

তথ্য অনুযায়ী, ভারতে প্রথম তিন দিনে সিনেমাটির নেট আয় ৮১ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি।

শুক্রবার মুক্তির প্রথম দিনে ‘আওয়ারাপান টু’ আয় করে ২২ কোটি রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। রোববার ভারতের ৯ হাজার ৪০৩টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করেছে ২৬ কোটি রুপি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। প্রথম কিস্তি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। পুরো সময়ে সেটির আয় ছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি। সেই আয়কেও মুক্তির প্রথম দিনেই পেছনে ফেলে দেয় ‘আওয়ারাপান টু’।

ইমরান হাশমির ক্যারিয়ারের অন্য সফল সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে নতুন সিনেমাটি। ‘হক’ ২০ কোটি, ‘রাজ টু’ ২৫ কোটি ৫০ লাখ, ‘এক থি ডায়েন’ ২৬ কোটি এবং ‘জান্নাত’ ৩০ কোটি রুপি আয় করেছিল প্রথম দিনে।

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে লড়াই চলছে ‘আওয়ারাপান টু’র। এখন পর্যন্ত আয়ের দিক থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমাটি।

নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপান টু’তে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..