✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্পেনে বন্যায় দুই নারীর মৃত্যু, আহত দুই শিশু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৫:২৩:৫৫ |

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শনিবার উত্তর-পশ্চিম স্পেনের গ্রামীণ এলাকায় দুই বয়স্ক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।

স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কাস্তিল ও লেওন অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনাস্থল ছোট্ট গ্রাম মানজানেদো দে ভালদুয়েজা। সেখানে ‘প্রায় ৬০ ও ৮০ বছর বয়সী দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ খবর বার্তা সংস্থা এএফপির।

তারা জানায়, দুই শিশুকে শরীরে আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ৮০-এর কোঠায় বয়সী এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরে তাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

ঘটনাস্থলে দমকলকর্মী, পুলিশ, অ্যাম্বুলেন্স ও সিভিল গার্ডের সদস্যদের পাঠানো হয়। উদ্ধারকারী একটি হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চারপাশে পাহাড় ও বনভূমি ঘেরা এলাকায় ঘটনাস্থলটি অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, পাথর ও কাদার ধূসর স্রোত গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে। এতে একটি গাড়ি পুরোপুরি চাপা পড়ে যায়।

কাছের শহর পনফেরাদার মেয়র মার্কো মোরালা সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ে তীব্র ঝড়ের কারণে পাথর, কাদা ও পলির বড় স্রোত নেমে আসে।’ এতে দুই নারীর মৃত্যু হয়।

মোরালা আরও বলেন, পাশের বুজাস গ্রামেও এই দুর্যোগে সম্পদের ক্ষতি হয়েছে।

সরকারি ছুটির দিনে বন্যাটি আঘাত হানে। স্পেন গত কয়েক সপ্তাহ ধরে এর বিপরীত ধরণের চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। দেশটির বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ ও দাবানল দেখা দিয়েছে।

মানজানেদো দে ভালদুয়েজা যে লেওন প্রদেশে অবস্থিত, ২০২৫ সালে সেখানে স্পেনের ভয়াবহতম দাবানলগুলোর কয়েকটি সংগঠিত হয়েছিল। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, ওই বছর দেশটিতে রেকর্ড পরিমাণ বনভূমি পুড়ে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..