✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১, সরানো হয়েছে ৫ হাজার মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৪:৩২:২৯ |

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শনিবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫১ হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ হাজার মানুষকে। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শনিবার সকালে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী বেঞ্জামিন পাউলুস অক্টাভিয়ানুস জানিয়েছেন, এ ঘটনায় ৩৬ জন গুরুতর আহত হয়েছেন এবং আরও ৭৭ জন সামান্য আহত হয়েছেন।

মূল ভূমিকম্পের পর অন্তত ৩৪১টি আফটারশক অনুভূত হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো বলেছেন, বেশিরভাগ মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সিক্কা, মানাগ্গারাই এবং পূর্ব মানাগ্গারাই থেকে। এ ছাড়া ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আরো বলেছেন, ভূমিকম্পে ১৫৭টি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। এ ছাড়া ফাটল ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরো ২০০ বাড়ি। এতে করে প্রায় ২ হাজার গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..