সর্বশেষ :
সেলাই কাজে দক্ষ হয়ে উঠছেন পাহাড়ি নারীরা সরকারবিরোধী বিক্ষোভ: ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩ হুথি নিহত ভিডিও বিশ্লেষণ থেকে মাঠে প্রয়োগ, জয়ের পর যা বললেন হাসান ও মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে নায়ক যারা ১৯৮ থেকে ৪২৬, হাসানের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া নাস্তানাবুদ দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? এপস্টেইনের কাছে ‘প্রাপ্তবয়স্ক কনটেন্ট’ ব্যবসায় বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রপিক সিইওর স্ত্রী ইরান যুদ্ধে পিছু হটছে ট্রাম্প প্রশাসন? ভ্যান্সের বক্তব্যে নতুন ইঙ্গিত

স্পেনের পর্যটন শহর গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১১:৩৬:৩১ |

স্পেনের জনপ্রিয় পর্যটন শহর গ্রানাডায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পে কয়েকটি ভবনে ফাটল ও সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল গ্রানাডা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে আলহেন্দিন এলাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের ঐতিহাসিক আলহামব্রা প্রাসাদও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা এই প্রাসাদটি মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি স্পেনের শেষ মুসলিম রাজ্যের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবেও পরিচিত।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের পর কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। কিছু জায়গায় কার্নিশ, ধ্বংসাবশেষ ও দেয়ালের অংশও ভেঙে পড়েছে।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রানাদার বাসিন্দাদের সতর্ক করে বলেন, যাদের বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা যেন শান্ত থাকেন এবং অপ্রয়োজনে ভবনে প্রবেশ বা বের হওয়া এড়িয়ে চলেন। তিনি রাস্তায় থাকা মানুষদের ভবনের সম্মুখভাগ, কার্নিশ, বারান্দা, দেয়ালসহ ধসে পড়তে পারে এমন স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..