✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ০৯:৫৩:৩১ |

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের জো রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ডারউইনের মারার স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন তিনটি ক্যাচ নেন স্মিথ। এই তিন ক্যাচ নিয়ে রুটের রেকর্ড স্পর্শ করেন স্মিথ। 

টেস্টে এতদিন সর্বোচ্চ ২১৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন রুট। এবার ২১৮টি ক্যাচ নিয়ে রুটের পাশে বসলেন স্মিথ। রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করার পথে ১২৪টি টেস্ট খেলেছেন স্মিথ। ইনিংস ছিল ২৩৬টি। সেখানে ২১৮টি ক্যাচ ধরতে রুট ১৬৬ ম্যাচ ও ৩১৭ ইনিংস খেলেছেন। 

টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টের ৩০১ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়েছেন দ্রাবিড়। 

তবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার দৌড়ে লড়াই চলবে রুট ও স্মিথের। তাদের সাথে এই লড়াইয়ে অন্য কেউ থাকছেন না। বর্তমানে টেস্ট ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ৭৬ ক্যাচ আছে ভারতের লোকেশ রাহুলের। রুট ও স্মিথের চেয়ে ১৪২ ক্যাচ দূরে রাহুল। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..