✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইউরোপজুড়ে তাপদাহের তীব্র তাণ্ডব, চরম জনদুর্দশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ১০:২৩:০৫ |

প্রখর সূর্য আর দাবদাহে ইউরোপজুড়ে এখন হাহাকার অবস্থা। মহাদেশজুড়ে নতুন করে ধেয়ে আসা তীব্র তাপদাহে দুর্ভোগে পড়েছেন কোটি কোটি মানুষ। বিশেষ করে ফ্রান্স, ইতালি, স্পেন এবং যুক্তরাজ্যে জীবনযাত্রা একপ্রকার স্থবির হয়ে পড়েছে। 

আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলোর মতে, ১৩ কোটি ৫ লাখেরও বেশি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা মোকাবেলা করছেন। ফ্রান্সের কিছু অঞ্চলে তাপমাত্রা রেকর্ড ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফ্রান্সের চ্যাটিউমিল্যান্ট অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং রাজধানী প্যারিসে তা ৩৮ ডিগ্রি অতিক্রম করে। এছাড়া প্রায় ৩৪ কোটি মানুষের এলাকার তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে গেছে, যা ইউরোপের মোট জনসংখ্যার প্রায় তিন-পঞ্চমাংশ।

গবেষকদের মতে, মানবসৃষ্ট কারণেই পরিবর্তনের কারণেই এখন এত ঘন ঘন এবং তীব্র তাপদাহের সৃষ্টি হচ্ছে। ভৌগোলিক বিচারে বিশ্বের সবচেয়ে দ্রুত উত্তপ্ত হতে থাকা মহাদেশ হলেও ইউরোপের অবকাঠামো এই অস্বাভাবিক গরম মোকাবেলার জন্য প্রস্তুত নয়।

একদিকে তীব্র খরা, অন্যদিকে পরপর একাধিক তাপদাহে ইউরোপের বনগুলোতে ভয়াবহ লকলকে আগুন ছড়িয়ে পড়ছে। উত্তর গ্রীসে বনের অগ্নিকাণ্ড দুটি জনপ্রিয় রিসোর্টের দিকে ধেয়ে আসায় শত শত পর্যটককে নৌকাযোগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাজ্যেও একই খরা পরিস্থিতির মধ্যে ঘরবাড়ি ধ্বংসকারী দাবানলের সাথে লড়াই করছে দমকল কর্মীরা। 

যুক্তরাজ্য মেট অফিস জানিয়েছে, দেশটি ইতিহাসের সবচেয়ে গরম গ্রীষ্ম প্রত্যক্ষ করার দ্বারপ্রান্তে। সেখানে গতকাল অন্তত ৪০টি স্থানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি রেকর্ড করা হয়েছে। একইভাবে ইতালির পশ্চিম উপকূল, পো ভ্যালি এবং স্পেনের মধ্যাঞ্চলেও কোটি কোটি মানুষ এক অসহনীয় গরমের মধ্য দিয়ে দিন পার করছেন। প্রতিনিয়ত বাড়তে থাকা এই আবহাওয়া প্রকোপে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ার পাশাপাশি প্রাণহানির সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।

সূত্র: ইউরো নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..