✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ক্রোয়েশিয়া ছাড়ার পর আমিরাতের কোচ হলেন ডালিচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৩, | ০৯:৫৭:১৭ |

ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্রোয়েশিয়ার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েচিলেন জ্লাতকো দালিচ। এবার নতুন করে ডাগআউটে ফিরতে চলেছেন তিনি। নতুন গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন দালিচ। বুধবার(১২ আগস্ট) দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন(ইউএইএফএ) তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি ২০১৫ সালে আল আইনকে ঘরোয়া লিগ শিরোপা জিতিয়েছিলেন। এক্সে দেওয়া পোস্টে ইউএইএফএ এক বিবৃতিতে জানিয়েছে, স্বাগতম, জ্লাতকো দালিচ। সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন আনন্দের সঙ্গে এই ক্রোয়েশিয়ানকে আমিরাত জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দালিচ ২০১৫ সালে আল আইন দলকে ঘরোয়া লিগ শিরোপা জিতিয়েছিলেন। তিনি রোমানিয়ান কোচ কসমিন ওলারোইউর স্থলাভিষিক্ত হচ্ছেন। ক্রোয়েশিয়ার দায়িত্বে থাকাকালীন নয় বছরে দালিচ দলকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে, ২০২২ সালে তৃতীয় স্থানে এবং ২০২৩ সালের নেশন্স লিগের ফাইনালে পৌঁছে দিয়েছিলেন।

সৌদি আরবে অনুষ্ঠিতব্য ২০২৭ এএফসি এশিয়ান কাপের ‘ই’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ইয়েমেনের মুখোমুখি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..