✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কুকুরেইয়ার শূন্যস্থান পূরণে নতুন লেফট-ব্যাক কিনল চেলসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ২১:৫৬:৫১ |

মার্ক কুকুরেইয়া রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় সেই শূন্যস্থান পূরণে লেফট-ব্যাক পজিশনে নতুন বিকল্প যোগ করছে চেলসি। রায়ো ভাইয়েকানো থেকে পেপ চাভাররিয়াকে কিনেছে তারা।

২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। তবে ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি।

ব্রিটিশ গণমাধ্যমের খবর, এই স্প্যানিশ ফুটবলারকে পেতে প্রাথমিকভাবে এক কোটি ৬৩ লাখ পাউন্ড খরচ করেছে চেলসি। পরবর্তী সময়ে বিভিন্ন বোনাস হিসেবে আরও এক কোটি ৭০ লাখ পাউন্ড যোগ হতে পারে।

স্প্যানিশ ফুটবলের নিচের স্তরের তিনটি ক্লাবে খেলার পর, ২০২২ সালে ভাইয়েকানোয় যোগ দেন চাভাররিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে লা লিগার দলটির হয়ে ১২৫ ম্যাচ খেলেন তিনি। গত মৌসুমে ভাইয়েকানোর উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এবারের গ্রীষ্মে চেলসির পাঠ চুকিয়ে রিয়ালে পাড়ি জমান অভিজ্ঞ ডিফেন্ডার কুকুরেইয়া। তার শূন্যতা পূরণে দলটির নতুন কোচ শাভি আলোন্সোর পরিকল্পনায় আরেকটি বিকল্প হতে পারেন চাভাররিয়া।

আগামী ২৪ আগস্ট ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে চেলসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..