✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৫:০৮:০০ |
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি রাজ্য গোয়েন্দা বিভাগকেও জানানো হয়েছে।

সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য অভিযোগটি দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, গত ছয় মাস ধরে সৌরভ গাঙ্গুলীর পরিবারকে উদ্দেশ করে বেনামে ইংরেজিতে বেশ কয়েকটি আপত্তিকর চিঠি পাঠানো হচ্ছিল।

শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। তবে সোমবার পাওয়া সর্বশেষ চিঠিতে সরাসরি সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির চিঠিতে উল্লেখ থাকা একটি ফোন নম্বর ‘ট্রু কলার’-এ অনুসন্ধান করে জনৈক অরুণ কুমারের নাম পাওয়া গেছে। তবে ওই ব্যক্তিই হুমকির চিঠি পাঠিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে ২০১৭ সালেও সৌরভ গাঙ্গুলীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় নির্মাল্য মাইতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..