✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ব্যাংককে অগ্নিকাণ্ডে ৩৭ মৃত্যু: বার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৫৬:১৭ |

ব্যাংককের একটি বারে গত মাসে অগ্নিকাণ্ডে ৩৭ জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় বারটির মালিকের বিরুদ্ধে অবহেলাসহ ছয়টি অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে থাই পুলিশ। প্রধান তদন্তকারী কর্মকর্তা সোমবার এ কথা জানান।

জনপ্রিয় রং বিয়ার না লাদ ফ্রাও রেস্তোরাঁ ও বারের মালিক সুবিচা সালাইবাত্র ১২ জুলাই সন্ধ্যায় তার প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া কয়েক ডজন মানুষের মধ্যে ছিলেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রধান তদন্তকারী ইসারা না পাত্থালুং এএফপিকে বলেন, ‘অবহেলার কারণে মৃত্যু, গুরুতর আহত হওয়া, ক্ষতি ও অগ্নিকাণ্ড ঘটানো, অপরাধমূলক দুষ্কর্ম এবং লাইসেন্স ছাড়া বিনোদনকেন্দ্র পরিচালনাসহ ছয়টি অভিযোগে গত সপ্তাহে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

ইসারা বলেন, ‘তিনি নিবিড় পরিচর্যা ইউনিট থেকে বের হয়েছেন। তবে চিকিৎসক এখনও পুলিশকে তার অভিযোগগুলো পড়ে শোনানোর অনুমতি দেননি।’

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পুলিশ তাকে এ ঘটনায় একমাত্র সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করার আশা করছে।

অবহেলার অভিযোগেই দোষী সাব্যস্ত হলে বারটির মালিকের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

পুলিশ জানায়, আগুনে মৃতদের অধিকাংশই শ্বাসের সঙ্গে ধোঁয়া গ্রহণ করায় মারা যান। ছাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

থাইল্যান্ডে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিশেষ করে বার ও নাইটক্লাবগুলোর ক্ষেত্রে এ উদ্বেগ বেশি।

২০০৯ সালে নববর্ষ উদযাপনের সময় ব্যাংককের সান্তিকা ক্লাবে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৬৭ জনের মৃত্যু এবং ২ শতাধিক আহত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..