✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শেষ মুহূর্তে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল নাইজেরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৩৩:২৭ |

চলতি সপ্তাহে জার্মানিতে শুরু হতে যাচ্ছে ফ্ল্যাগ ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১২তম আসর। ১৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসরে। টুর্নামেন্টের শেষ মুহূর্তে এসে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ছিটকে গেছে নাইজেরিয়ার পুরুষ ও নারী দলের ফুটবলাররা।

সোমবার(১০ আগস্ট) ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ আমেরিকান ফুটবল(আইএফএএফ) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

লস এঞ্জেলেস অলিম্পিক গেমস-এ এই খেলার অন্তর্ভুক্তির আগে এটিই ছিল প্রথম অলিম্পিক বাছাইপর্বের টুর্নামেন্ট। আয়োজকরা নাইজেরিয়ার পরিবর্তে অন্য কোনো দলকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করবে না; বরং গ্রুপ পর্বে দেশটির বিপক্ষে যেসব দলের খেলার কথা ছিল, তারা স্বয়ংক্রিয়ভাবে জয়ী বলে গণ্য হবে।

পুরুষ ও নারী উভয় বিভাগে শীর্ষ দুটি দল সরাসরি ২০২৮ সালের অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জন করবে। পুরুষ ও নারী উভয় বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র অলিম্পিকের আয়োজক দেশ হিসেবে আগেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করে রেখেছে।

তবে লস এঞ্জেলেস গেমসে অংশগ্রহণের সুযোগ নাইজেরিয়ার জন্য এখনো শেষ হয়ে যায়নি। আগামী বছরের মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুটির মধ্যে স্থান করে নিতে পারলে তারা ‘অলিম্পিক কিউ-সিরিজ’-এর চূড়ান্ত বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।

লস এঞ্জেলেস গেমসে পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল প্রতিদ্বন্দ্বিতা করবে। নাইজেরিয়ার ন্যাশনাল স্পোর্টস কমিশন এবং নাইজেরিয়ান ফেডারেশন অফ আমেরিকান ফুটবলের সঙ্গে যৌথ এক বিবৃতিতে জানিয়েছে, গত ১০ দিন ধরে আইএফএএফ, তাদের ইভেন্ট পার্টনার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে দলগুলোর জার্মানি সফরের পথ সুগম করার জন্য পর্দার আড়ালে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। দুঃখজনকভাবে আজ সকালে সব পক্ষকে জানানো হয়েছে, চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই ভিসা ইস্যু করা সম্ভব হবে না।

২০২৮ অলিম্পিককে সামনে রেখে আইএফএএফ আফ্রিকাজুড়ে এই খেলার প্রসারে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে গত বছর কায়রোতে অনুষ্ঠিত উদ্বোধনী আইএফএএফ আফ্রিকান ফ্ল্যাগ ফুটবল চ্যাম্পিয়নশিপে নাইজেরিয়ার পুরুষ ও নারী উভয় দলই শিরোপা জিতেছিল। গত বছর এনএফএল-এ প্রতিনিধিত্বকারী দেশগুলোর মধ্যে নাইজেরিয়া ছিল অন্যতম; ২০২৫ মৌসুমের শুরুতে লিগটিতে নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী ১৯ জন খেলোয়াড় খেলছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..