ডিগবাজি দিয়ে থ্রো, সেখান থেকেই হেডে গোল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:২৬:১৬ |

ফুটবলে বিভিন্ন রকমের অ্যাসিস্ট দেখা যায়। তবে ইরানের ডিফেন্ডার নাদের মোহাম্মাদি যে কাজ করে দেখালেন তা রীতিমতো অবিশ্বাস্য পর্যায়ে ঠেকেছে। থ্রো-ইন পেয়েছিল তার দল। থ্রো করতে গিয়ে ডিগবাজি দেন মোহাম্মাদি। সেই বল বক্সে গিয়ে পড়ে, যা একদমই গোলকিপারের সামনে। 

সেখান থেকে দারুণ হেডারে গোল আদায় করেন এক সতীর্থ।সোমবার রাশিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবল ম্যাচে এ ঘটনা ঘটে। এসকেএ খাবারোভস্কের বিপক্ষে খেলতে নেমেছিল তার দল স্পার্টাক কস্ত্রোমা। প্রতিপক্ষের বক্সের কাছে একটি থ্রো করার সময় মোহাম্মাদি ডিগবাজি খেয়ে বল ছুঁড়ে দেন। সেখান থেকে হেডারে গোল। মুহুর্তে চক্ষু চড়কগাছ সবার।

২০২১-এ একটি ম্যাচে নিজের অর্ধ থেকে একটি ফ্লিপ-থ্রো করেছিলেন মোহাম্মাদি। তবে সেটি থেকে গোল হয়নি।

ফুটবলে ফ্লিপ-থ্রো শুরু করেছিলেন এস্তোনিয়ার রিস্তো কাল্লাস্তে এবং নিউক্যাসলের স্টিভ ওয়াটসন। ১৯৯০-এর শুরুর দিকে তারা এই থ্রো করে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। তার পর আরও অনেককে এই থ্রো করতে দেখা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..