সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিরোধে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ১৩:৩০:২৩ |

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার জন্য আমরা জানি জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টি, রোদ, তাপ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিব‌র্তিত হচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিরোধে সরকার কাজ করে যাচ্ছে।

রবিবার নগরীর বেলস পার্ক মাঠে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ, অভিযান ও মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় তথ্য মন্ত্রী বনবিভাগের যে কোন উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বৃক্ষায়ণ, সবুজায়নের গুরুত্ব সবাইকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে বলে জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে আছে। তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এই সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এই গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ। প্রতিবছর ৫ কোটি করে বৃক্ষ রোপণ করা হবে। এ লক্ষ্যেই সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০ টি নার্সারি অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।

মেলায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..