ফিফার বিরুদ্ধে অভিযোগের পর বকেয়া অর্থ পেল জর্ডান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৯:৫১:২৪ |

ফিফার বিরুদ্ধে ব্ল্যাকমেইল বা অনৈতিক চাপের অভিযোগ তোলার দুদিন পর ২০২৫ সালের আরব কাপে অংশগ্রহণের জন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের বকেয়া পুরস্কারের অর্থ পাওয়ার কথা জানিয়েছে জর্ডান। বৃহস্পতিবার(৬ আগস্ট) দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন হুসেইন এ তথ্য জানিয়েছেন।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর বিভিন্ন কনফেডারেশন ও জাতীয় অ্যাসোসিয়েশনের চাপের মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তার সমালোচনা করেছিলেন প্রিন্স আলি বিন হুসেইন অভিযোগ করেছিলেন, নিজের সমর্থনের বিনিময়ে জর্ডানের সমস্যা সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছিল ফিফা। এছাড়াও কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে ওঠার জন্য প্রাপ্য পুরস্কারের অর্থ বকেয়া ছিল।

এক্সে দেওয়া পোস্টে প্রিন্স আলি বলেন, আজ সকালে হঠাৎ করেই আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের পাওনা অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য ফিফা প্রশাসনকে ধন্যবাদ। গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে ওঠার জন্য এই অর্থ প্রাপ্য ছিল। এটি এমন একটি অর্থায়ন যা আট মাস আগেই পাওয়া উচিত ছিল।

প্রিন্স আলি অভিযোগ করেছিলেন, বিশ্বকাপের সময় ফিফা মৌখিকভাবে জানিয়েছিল সভাপতিকে সমর্থন করলে তা আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের সংকট কাটাতে বড় ভূমিকা রাখবে। যদও এই অভিযোগের বিষয়ে মন্তব্যের অনুরোধে ফিফা কোনো সাড়া দেয়নি।

প্রিন্স আলি আরও বলেন, অর্থ প্রাপ্তি একটি ইতিবাচক ঘটনা হলেও ফিফার নেতৃত্ব নিয়ে তার সংস্থার উদ্বেগের কোনো পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, আমরা সবাই যেসব সমস্যার সম্মুখীন হই এবং যা সাধারণত ফিফা সভাপতি নির্বাচনের সঙ্গে জড়িত, এটি তারই একটি লক্ষণ। ফিফার নেতৃত্বের বিষয়ে আমার স্পষ্ট অবস্থানে কোনো পরিবর্তন আসছে না। আমার ফুটবল অ্যাসোসিয়েশন এবং আমি সভাপতি ইনফান্তিনোকে সমর্থন করব না, এমনকি তাকে ভোটও দেব না।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি বাতিলের পর ভুল পদক্ষেপের জন্য ফিফা তার সদস্যদের কাছে ক্ষমা চেয়েছিল। তবে বুধবার মরক্কোতে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর সংস্থাটির নেতৃত্ব ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..