✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এক রাতেই ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১৯:৪৯:২৮ |

এক রাতেই ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিত করার কথা জানাল রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তাদের ভূখণ্ড ও সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাতের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন আটকিয়ে ধ্বংস করেছে।

তাদের দাবি অনুযায়ী, মস্কোর উত্তর-পশ্চিমে প্রায় ১৮০ কিলোমিটার দূরের তভার অঞ্চলে হামলা হয়েছে, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভিতালি কোরোলিয়ভ জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় হামলা প্রতিহত করেছে। তিনি টেলিগ্রামে লিখেছেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওয়াইল্ডবেরিজ লজিস্টিকস সেন্টারের সম্মুখভাগ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

ইউক্রেন গত জুলাইয়ের মাঝামাঝি থেকে রাশিয়া ও সংযুক্ত ক্রিমিয়ার বিভিন্ন স্থানে ওয়াইল্ডবেরিজের সাইটে বারবার হামলা চালাচ্ছে।

ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল ইয়েভরায়েভ জানিয়েছেন, তার অঞ্চলে ‘সবচেয়ে বড় আক্রমণ’ হয়েছে, সেখানে ৯২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি আরও জানান, ধ্বংসাবশেষ পড়ে বাড়িঘরে আগুন লেগেছে এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু হওয়ার চার বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। কূটনীতি স্থবির হয়ে আছে এবং দুই দেশই দীর্ঘ-পাল্লার হামলা বাড়াচ্ছে, যার ফলে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..