✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

লোহিত সাগরে হুতিদের হামলার নিন্দা

সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এরদোয়ানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১১:০৫:৩৮ |

লোহিত সাগরে হুতিদের হামলা ও নৌ-অবরোধের হুমকিতে দিশেহারা বাণিজ্যিক জাহাজগুলো। নিরাপদ আশ্রয়ের খোঁজে পথ বদলাচ্ছে একের পর এক সুপারট্যাঙ্কার। এমন সংকটময় পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়িয়ে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান এই পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক নৌ-প্রতিরক্ষা জোট গঠনকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। পাশাপাশি দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করেন।

এরদোয়ানের এই ফোনালাপ এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইয়েমেনের হুতিদের হুমকিতে এডেন উপসাগরে অন্তত ছয়টি সৌদি সুপারট্যাঙ্কার চলার পথ বদলেছে। এশিয়া থেকে ফেরা খালি ট্যাঙ্কারগুলো লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি এড়িয়ে এখন জোটবদ্ধভাবে দক্ষিণ আফ্রিকার দিকে এগোচ্ছে।

সম্প্রতি সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করে তাদের জাহাজে হামলা শুরু করেছে ইরানপন্থি হুতিরা। এতে লোহিত সাগরে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে। হুতিদের দাবি, ইয়েমেনে খোদ হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর সৌদি আরব যে অবরোধ আরোপ করে রেখেছে, মূলত তারই জবাবে এই পাল্টা পদক্ষেপ নিয়েছে তারা।

এদিকে, আঞ্চলিক এসব অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জাররাহ জাবের আল আহমাদ আল সাবাহর সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে কূটনৈতিক সূত্রের বরাতে খবরটি জানা গেলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..