✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেয়ে যা বললেন পচেত্তিনো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১০:৫৪:১০ |

ঘরের মাঠে মিশ্র অভিজ্ঞতার বিশ্বকাপ কাটানোর পর আর্জেন্টাইন কোচের ওপর নিজেদের আস্থার কথা যেন জানান দিল যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। সামনের ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে দেশটি।

সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০৩০ পর্যন্ত জাতীয় দলের কোচ থাকতে রাজি হয়েছেন পচেত্তিনো। বিশ্বকাপের বাছাইপর্বে নজর দিয়ে নতুন পথচলা শুরু করবেন ৫৪ বছর বয়সী কোচ।২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম দফায় যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। ক্লাব কোচিং অধ্যায়ের পর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখেই মূলত আন্তর্জাতিক ফুটবলে এসেছিলেন তিনি। 

আর্জেন্টাইন এই কোচের তত্ত্বাবধানে ঘরের মাঠে বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ ওঠে যুক্তরাষ্ট্র। সেখানে বসনিয়াকে হারিয়ে পৌঁছে যায় শেষ ষোলোতে। সেখানে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায়ঘণ্টা বেজে যায় স্বাগতিকদের।

বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, পচেত্তিনোকে চার বছর পরের টুর্নামেন্টের জন্য রেখে দেবে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। চুক্তি নবায়নের পর সামনে যুক্তরাষ্ট্রকে সাফল্য এনে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পচেত্তিনো।

“বিশ্বকাপজুড়ে সমর্থকদের কাছ থেকে আমরা যে উদ্দীপনা দেখেছি, তা এখানে নতুন কিছু অর্জনের সম্ভাবনা সম্পর্কে আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। যুক্তরাষ্ট্র ফুটবলের আরও বিস্তৃত ক্ষেত্রে আমাদের সব অভিজ্ঞতা ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত; যা একইসঙ্গে ফেডারেশনের খেলোয়াড়, কোচ ও দলগুলোর অগ্রগতির পথকে সুগম করতে সাহায্য করবে।”

নতুন মেয়াদে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব উৎরানোই হবে পচেত্তিনোর প্রথম মিশন। সে লক্ষ্যে ২০২৭ কনকাকাফ নেশনস লিগ, ২০২৭ কনকাকাফ গোল্ড কাপ, ২০২৯ কনকাকাফ নেশনস লিগ ও ২০২৯ কনকাকাফ গোল্ড কাপ দিয়ে দলকে প্রস্তুত করার সুযোগ পাবেন আর্জেন্টাইন কোচ।

শুধু জাতীয় দলই নয়, বয়সভিত্তিক দলগুলোতেও নিজের পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন পচেত্তিনো। যার মানে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ অলিম্পিক গেমসেও হয়তো ডাগআউটে দেখা যেতে পারে তাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..