✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইংল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে চেলসির চুক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৪, | ১০:৫১:৩৮ |

পারস্পরিক চুক্তির মাধ্যমে ফ্রি এজেন্ট হিসেবে ব্রেন্টফোর্ড থেকে চেলসিতে যোগ দিলেন জর্ডান হেন্ডারসন। লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্ট্যামফোর্ড ব্রিজে দুই বছরের চুক্তি করেছেন।

ব্রেন্টফোর্ডে ৩৬ বছর বয়সীর চুক্তির মেয়াদ আরও এক বছর ছিল। কিন্তু ক্লাব জানায়, গত সপ্তাহে তাদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেন তিনি।

নতুন দলবদলের বাজারে অষ্টম খেলোয়াড় হিসেবে চেলসিতে চুক্তিবদ্ধ হলেন হেন্ডারসন। ম্যাক্সেন্স লাক্রোইক্স, মার্কো পালেস্ত্রা, দানি ওয়েলবেক ও ইংল্যান্ড সতীর্থ মর্গান রজার্সের সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন।

নতুন করে যোগ দেওয়া খেলোয়াড়রা নতুন কোচ জাবি আলোনসোর অধীনে খেলবেন। হেন্ডারসন বললেন, ‘ক্লাবের আকার, কোচ,যার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং খেলোয়াড়দের মান বিবেচনা করলে, এটি এমন একটি বিশাল সুযোগ ছিল যা আমি হাতছাড়া করতে পারতাম না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..