✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে টানা মাথাব্যথা থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৮, | ১৩:১১:৪৯ |

অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রহণের পর একটানা ৪ দিন মাথাব্যথা থাকলে তাকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত বলে জানিয়েছে বৃটেনের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। একইসঙ্গে ভ্যাকসিন দেয়ার স্থান ছাড়া অন্য কোথাও ঘায়ের মতো দেখা দিলেও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানিয়েছে, রক্ত জমাট বাধার অত্যন্ত বিরল একটি ধরণের খুবই সামান্য কিছু রিপোর্ট তারা পেয়েছে। ভ্যাকসিন দেয়ার পর শরীরে প্লাটিলেটের তারতম্যের কারণে এমনটা হচ্ছে। একে সিভিএসটি বলা হয়। তবে এমএইচআরএ আশ্বস্ত করে জানিয়েছে, এই ঘটনা ভ্যাকসিন না দিলেও এবং কোভিড-১৯ আক্রান্ত হলেও হতে পারে।

এমএইচআরএ’র দাবি, অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে এই ঘটনার সরাসরি যোগাযোগ নেই। তবে এ নিয়ে আরো তদন্ত চলবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..