এশিয়ান গেমসে উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে ঋতুপর্ণাদের শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১০:৫৮:৩৯ |
গ্রুপিং হয়েছিল আগেই, এবার প্রকাশ পেল সূচি। এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টের নারী বিভাগে বাংলাদেশকে প্রথমেই খেলতে হবে প্রতিযোগিতার তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার বিপক্ষে; আগামী ১৪ সেপ্টেম্বর। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং তিন দিন পর মিয়ানমারের বিপক্ষে খেলবে পিটার জেমস বাটলারের দল। সবগুলো ম্যাচই বাংলাদেশ খেলবে ওসাকার নাগাই স্টেডিয়ামে।

বাংলাদেশ এর আগে একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। সেই অভিজ্ঞতা সুখকর ছিল না। ২০২২ সালে চীনের হাংজুতে হওয়া প্রতিযোগিতায় মেয়েরা গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল এক ড্র ও দুই হার নিয়ে। সেবার জাপানের বিপক্ষে ৮-০ গোলের হার দিয়ে শুরু করা বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে হেরেছিল ৬-১ ব্যবধানে। নেপালের সঙ্গে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র করেছিলেন সাবিনারা। আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের নারী ফুটবলে দুই কোরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের ২০তম আসরের। মর্যাদাপূর্ণ এই ক্রীড়াযজ্ঞে দ্বিতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নাগোয়ায় অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল ইভেন্টের ড্র। যেখানে ‘বি’ গ্রুপে স্থান পাওয়া লাল-সবুজের প্রতিনিধিদের লড়তে হবে এশিয়ার শীর্ষ পরাশক্তি দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং চেনা প্রতিপক্ষ মিয়ানমারের বিরুদ্ধে।

এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞতা খুব বেশিদিনের নয়। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েছিল তারা। সেবার গ্রুপ পর্বের তিন ম্যাচে এক ড্র ও দুই পরাজয়ে মিশন শেষ করতে হয় বাংলাদেশকে।

তবে এবারের আসরে ঋতুপর্ণা-মারিয়া মান্ডাদের সামনে অপেক্ষায় রয়েছে আরও বড় পরীক্ষা। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে হবে এশিয়ার দুই পরাশক্তি উত্তর ও দক্ষিণ কোরিয়ার। এখন পর্যন্ত দশবার এশিয়ান গেমসে অংশ নিয়ে ৩টি ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে উত্তর কোরিয়া এই টুর্নামেন্টের অন্যতম সফল দল, যাদের সংগ্রহে রয়েছে ৩টি স্বর্ণপদক। এর আগে গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের মূল পর্বে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়ে হারের অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। গ্রুপের অপর দল মিয়ানমারও বাংলাদেশের মতোই এশিয়ান গেমসে একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

একনজরে এশিয়ান গেমস নারী ফুটবলের গ্রুপ-বিন্যাস

এবারের আসরে মোট ১২টি দল অংশগ্রহণ করছে, যাদের ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে :

গ্রুপ ‘এ’ : স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড।

গ্রুপ ‘বি’ : উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার ও বাংলাদেশ।

গ্রুপ ‘সি’ : চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..